স্টার্টকরো বিজয়ী মেইনলি কোডিং, মালামাল ও লাগভেল্কি
ভার্চুয়াল বুটক্যাম্প স্টার্টকরো ফাইনাল ডেমো ডেতে বিজয়ী হয়েছে মেইনলি কোডিং, মালামাল ডট এক্স ওয়াই জি এবং লাগভেল্কি। মেইনলি কোডিং বাংলায় এআই নির্ভর একটি ডেডিকেটেড প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। মালামাল ডট এক্স ওয়াই জি শিল্প ও পণ্য সরবরাহের জন্য বাংলাদেশের বি টু বি অনলাইন পোর্টাল। আর লাগভেল্কি হল একটি অনলাইন সিনেমা দেখার পেইড প্ল্যাটফর্ম।
বিজয়ী তিনটি দলই ফেসবুক ডেভলপার সার্কেল এর পক্ষ থেকে মোট ১৫০০ ডলার বিজ্ঞাপনের ক্রেডিট ছাড়াও মেন্টরশিপ লাভ করেছে।
শনিবার (৪ জুলাই) রাতে অনুষ্ঠিত হয় স্টার্টআপ বুটক্যাম্প #স্টার্টকরো এর ফাইনাল ডেমো ডে । ৮ টি সেশন এবং ২ ট ওয়ার্কশপ এর পর এই ফাইনাল ডেমো ডে অনুষ্ঠিত হয়। দীর্ঘ একমাস মেয়াদি এই বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন ৮৭৪ জন এবং ৩০ হাজারের অধিক ইউনিক ভিউয়ার ছিল ।
গত ৬ জুন বুটক্যাম্পটি যৌথভাবে আয়োজন করে প্রেনিউর ল্যাব ট্রাস্ট, ইউএনডিপি ইয়ুথ কো: ল্যাব, ইউএনসিডিএফ, স্টার্ট আপ বাংলাদেশ, এফএনএফ বাংলাদেশ, ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকা এবং বিডিঅ্যাপস।
স্টার্টআপ বাংলাদেশ এর পরামর্শক টিনা জাবিন, ই এমকে সেন্টার এর ডিরেক্টর আসিফ উদ্দিন আহমেদ, ইউ এন ডি পি বাংলাদেশ এর হেড অফ কমিউনিকেশন এম ডি আবদুল কাইউম, ইউ এন সিডি এফ বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট কোরডিনেটর আশরাফুল আলম, লাইট ক্যাসেল পার্টনারস এর ফাইনেনশিয়াল ডিরেক্টর শওকত হোসেইন, স্টার্টআপ ঢাকা এর কো ফাউন্ডার ফায়েজ তাহের, ইউ এন ডি পি এর স্টার্ট আপ কোরডিনেটর জাহিন হোসেইন, নওরিন ইসলাম, সিটি ব্যাংক থেকে সিদরা রিয়ায , প্রেনিউর ল্যাব সিইও আরিফ নিজামী, কো ফাউন্ডার রাখশান্দা রুখাম, এফ এন এফ বাংলাদেশের ওমর মুস্তাফিজ এবং ইউ এন ডি পি বাংলাদেশ থেকে ফায়েজ আহমেদ ডেমো ডেতে বিচারকের দায়িত্ব পালন করেন।